রাজধানীর উত্তরা ও বনানী থেকে আন্তর্জাতিক তিন মানবপাচারকারীকে ১৫ লাখ টাকা সহ আটক করেছে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ডিভিশন।
শুক্রবার সকালে সিআইডি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর কোতোয়ালি, বনানী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি সিআইডি।
সিআইডি অর্গানাইজড ক্রাইম ডিভিশনের বিশেষ সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিন খাঁন বলেন, এ বিষয়ে শুক্রবার বেলা ১০টায় সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এমএম





