ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১১১ গ্রাম হেরোইন, ১৭৩ বোতল ফেন্সিডিল ও সাত কেজি ৯৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

(ডিএমপি)’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।

এবিএস