এবার গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের পিএ ইলিয়াস খান সবুজের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার জন্য অনুসন্ধানী কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
বৃহস্পতিবার দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের নিয়মিত সভায় ইলিয়াস খান সবুজের বিরুদ্ধে অবৈধ সম্পদ,নানা অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের জন্য উপ-পরিচালক আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।
এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য।
জানা যায়,গত ১৬ মার্চ সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের পিএ ইলিয়াস খান সবুজের বিরুদ্ধে গত ৫ বছর নানা অনিয়ম,দুর্নীতি এবং লোপাটের মাধ্যেম কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগগুলো যাচাই বাছাই করা হয়।
দুদকের অনুসন্ধানী কর্মকর্তার এবার প্রয়োজনে ইলিয়াস খান সবুজকে জিজ্ঞাসাবাদ করবেন। একই সঙ্গে ৭ কার্য দিবসের মধ্যে তার স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে দুদক ২০০৪ সালের আইনের ২৬ (১) ধারায় নোটিশ পাঠানোর সম্ভাবনাও রয়েছে।
এর আগে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার জন্য অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে মান্নান খান এবং তার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী চেয়েছে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা। ওই নোটিশের পর মান্নান দম্পত্তি দুদকে সম্পদ বিবরণী জমা দেন।
[b]ঢাকা,একে,১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
অপরাধ
মান্নান খানের পিএ সবুজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
এবার গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের পিএ ইলিয়াস খান সবুজের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার জন্য অনুসন্ধানী কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)





