পিলখানা হত্যাকাণ্ড ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি সিপাহী কাঞ্চন ভট্টাচার্য (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার কয়েদি নম্বর- ১০৭০/এ।
তিনি চট্টগ্রামের চন্দ্রনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বাবা সাধন চন্দ্র ভট্টাচার্যের ছেলে।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত কুমার জানান, বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। লাশের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেএইচ





