দেশজুড়ে হত্যা গুম অপহরণের আতঙ্ক চলছে। সংবাদ পত্রে প্রকাশিত তথ্য জানাযায়,২০১০ সাল হতে ২০১৪ইং সালের মধ্যে ৩০০ ব্যক্তি গুম ও অপহরনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ২০১৩ সালের জানুয়ারী হতে ২০১৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ২৭২ জন বিরোধী দলীয় নেতাকর্মী খুন ২৫ জন গুম ২৫ জন নিখোঁজ হয়। আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সুরঞ্জিত সেনের মতে বর্তমানে দেশে গুম ও অপহরণের চরম সীমা অতিক্রম করছে।
খন্দকার মাহবুব বলেন, সকল ক্ষেত্রে সাদা পোশাকধারী আইন শৃ্ংখলা বাহিনী হিসেবে পরিচয় দেয় অথচ ঐ বাহিনী বিষয়টি সরাসরি অস্বীকার করছে। এ অবস্থা দেখে মনে হয় দেশ জুড়ে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সেখানে বিরোধীদল সহ কোন নাগরিকের জানমালের কোন নিরাপত্তা নেই।
সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য  ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন সহ প্রমূখ আইনজীবী।
[b]ঢাকা, কেএ, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]