এসিড নিক্ষেপ করে এক গৃহবধূর মুখসহ সারা শরীর পুড়িয়ে দেওয়ার মামলায় স্বামী সুরুজ আলমসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া অপর দুই আসামি হলেন- সুরুজের সহযোগী শফিউল আলম ও ছলিম হাওলাদার।
রায়ে বিচারক সুরুজকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন।
নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল রাজধানীর রূপনগরের বাসায় স্বামীসহ দুই সহযোগী গৃহবধূ সুবনার মুখসহ সারা শরীরে এসিড নিক্ষেপ করে। এতে সুবনার সারা শরীর পুড়ে যায়।
এ ঘটনায় সুবনা রূপনগর থানায় একটি মামলা করেন। ২০১৬ সালের ৫ জুন সুবনার স্বামী সুরুজ আলমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এ মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার উল্লাহ।
এমই





