ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মেজর  মনিরুল ইসলাম ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন।
মঙ্গলবার মামলাটির ৮৪তম সাক্ষী হিসাবে তিনি এ সাক্ষ্য প্রদান করছেন।
মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল মেজর মনিরের সাক্ষ্য দেওয়ার বিষয়টি  নিশ্চিত করে বলেন, বেলা ১১টা ৫৫ মিনিট থেকে ট্রাইব্যুনাল শুরু হয়। ১২টা থেকে মেজর মনির জবানবন্দি দেওয়া শুরু করেন।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।
ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নুর উদ্দিন মামলার সাক্ষ্যগ্রহণ করছেন।
মেজর মনির ঘটনার প্রায় ২ বছর পর ২০০৬ সালে ঢাকা ডিজিএফআই’র সিটিআইবি’তে যোগদান করেন। তিনি ২০০৬ সালের অক্টোবর মাসে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিনকে অন্যদের সঙ্গে ডিজিএফআই অফিসে জিজ্ঞাসাবাদ করেছিলেন।
এ মামলার সাক্ষী সংখ্যা ৫৮২ জন। আসামির সংখ্যা ৫২ জন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]