বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকাকে বিদেশ যেতে বাধা দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রিট দায়ের করা হয়েছে।
রোববার বিকালে হাইকোর্টে সাদেক হোসেন খোকা নিজেই রিট দায়ের করেন।
আগামীকাল সোমবার বিচারপতি আশরাফ কামাল ও বিচারপতি আশরাফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
এর আগে গত ৭ মে বুধবার রাতে চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য বিএনপির এই নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যান।
রাত সোয়া ৯টায় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল তার। কিন্তু উচ্চপর্যায়ের নির্দেশ নেই বলে সেখান থেকে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।
[b]ঢাকা, এমএইচ,১৮মে(টাইমনিউজবিডি.কম) // এআর[/b]