অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে সরকারকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।
রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সময়ের এ নির্দেশ দেন।
একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।





