নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের মামলার পরবর্তী শুনানীর জন্য ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।

নির্ধারিত হাজিরার দিন সকালে আদালতে হাজির করা হয় তারেক সাঈদসহ গ্রেফতার ৩০ আসামীকে।

শুনানী শেষে ১১ মার্চ পরবর্তী শুনানীর দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআর