মুক্তিপণের দাবিতে ঢাকা কল্যাণপুর থেকে অপহরণের পর হত্যার ঘটনায় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দু’জনকে পাবনার সাঁথিয়া থেকে আটক করা হয়ে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যজনকে ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সদরদফতরের মিডিয়া উইংয়ের উপ পরিচালক মেজর রুম্মন মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারদের র‌্যাব-৪ এর দফতরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

গত ১৯ নভেম্বর দুপুরে নিখোঁজ হন ক্যলাণপুরের আনোয়ার হোসেনের ছেলে গোলাম রাব্বি (২০)। ধানমন্ডির একটি বেসরকারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এমবি’র ১ম বর্ষের ছাত্র তিনি। ৬দিন পর পাবনার সাঁথিয়ার একটি বিল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

জেএ