রাজধানীর সেগুনবাগিচায় ৫ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে ২০ নম্বর সেগুনবাগিচার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. জাফর হাওলাদার (২৯) ও মো. কালীমুদ্দিন হৃদয় (২৬)।
রমনা থানার এসআই মজিবর রহমান বলেন, একটি বস্তায় ১১টি প্যাকেটে গাঁজাগুলো লুকানো ছিল।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমকে





