রাজধানীর পৃথক পৃথক জায়গায় মো. সেলিম(২৫), আব্দুল হালিম(৬০) ও অজ্ঞাতপরিচয় নামে তিন ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে।

শনিবার আড়াইটার দিকে তাদেরকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়েছে।

আব্দুল হালিম মিরপুর-১২ থেকে ইউনাইটেড পরিবহনে চরে গুলশান আরামবাগে যাওয়ার সময় এঘটনা ঘটে।

তার জামাতা ইয়াসীন আরাফাদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনেছেন।

তিনি জানান, তার কাছে দশ হাজার টাকা ছিল। কিন্তু উদ্ধার করার পর তার কাছে এক টাকাও পাওয়া যায়নি।

অপরদিকে শ্যামপুর থানার এএসআই আনোয়ার হোসেন অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণকে পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। ওই তরুণের আনুমানিক বয়স ১৫ বছর। তার পরনে ছিল কালো টাউজার ও কালো প্যান্ট।

ঢামেক ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, এরা সবাই ঢামেকে ভর্তি রয়েছে।

এসএইচ