রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় চলন্ত ট্রেন থেকে নাজমুল হোসেন (৩০) নামে এক দর্জি কর্মচারিকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। এতে ট্রেনে কাটা পড়ে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে তার টাকা কেড়ে নেয়া হয়।

আহত অবস্থায় তাকে বুধবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত নাজমুল হোসেন জানান, কমলাপুরে দর্জির দোকানে কাজ শেষে ট্রেনে করে টঙ্গিতে যাচ্ছিলেন তিনি। বিকেল সাড়ে ৩টায় চারজন ছিনতাইকারী ট্রেনের বগিতেই তাকে ঘিরে ধরে মারতে থাকে। এ সময় কাছে থাকা ছয় হাজার টাকা কেড়ে নিয়ে তারা চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয়।

জেএ