নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সারাদেশে সংগঠিত অপহরণ, গুম ও হত্যার প্রতিবাদে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
সংগঠনটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বার কাউন্সিল কার্যালয়ে শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ, রবিবার দেশের আইনজীবী সমিতিতে মৌন মিছিল ও কালো পতাকা উত্তোলন, সোমবার বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার মানববন্ধন, বুধবার প্রতিবাদ সমাবেশ এবং বৃহস্পতিবার প্রতীকী অনশন পালন করা হবে।
একই সঙ্গে নারায়ণগঞ্জের ঘটনায় প্রধান বিচারপতির কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
অপরাধ
গুম-হত্যার প্রতিবাদে বার কাউন্সিলের কর্মসূচি ঘোষণা
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সারাদেশে সংগঠিত অপহরণ, গুম ও হত্যার প্রতিবাদে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সংগঠনটির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বার কাউন্সিল কার্যালয়ে শুক্রবার এ কর্মসূচি ঘোষণা করেন।





