হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত পৌনে ১০টায় এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ শাহ জামান আকন নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আটক স্বর্ণের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, জেএ





