রাজনৈতিক কর্মসূচির নামে চলমান নাশকতা ঠেকাতে আরও কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৫ জানুয়ারির পর তুলনামূলকভাবে নাশকতা ও সহিংসতা বেশি হচ্ছে-দেশের এমন ২৫টি জেলায় সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসব জেলার ৯৯৬ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীর তালিকা এখন পুলিশ-র্যাবের কাছে রয়েছে। ওই তালিকায় নাম আছে ২০ দলীয় জোটের অন্যান্য শরিক দলের অল্পকিছু নেতাকর্মীরও। তালিকাভুক্ত নেতাকর্মীদের গ্রেফতারে চালানো হচ্ছে বিশেষ অভিযান।
পুলিশের দাবি, তালিকাভুক্ত নেতাকর্মীদের অধিকাংশই আন্দোলনের নামে নাশকতার পরিকল্পনা করছেন। তাদের ইন্ধনে পরিকল্পিতভাবে পেট্রোল বোমা ও ককটেল ছুড়ে একের পর এক নৃশংসভাবে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। কেউ কেউ নাশকতার পেছনে অর্থ সহায়তা করছেন বলে অভিযোগ আছে। তবে তালিকাভুক্ত নেতাকর্মীদের কারও মোবাইল ফোন বন্ধ ও কেউ আবার কল রিসিভ না করায় অভিযোগের ব্যাপারে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, বিভিন্ন জেলায় যারা সহিংসতার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতা তাদের তালিকা আমাদের হাতে রয়েছে। যেখানে তুলনামূলকভাবে নাশকতা একটু বেশি ঘটছে সেখানে নজরদারি বাড়ানো ও অভিযান জোরদার করা হবে। জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন- বগুড়া, গাইবান্ধা ও নোয়াখালীতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া আরও কয়েকটি জেলায় পুলিশ-র্যাবকে সহায়তা করতে বিজিবি টহল দিচ্ছে। সিভিল প্রশাসনকে সহায়তা করতে বিজিবি প্রস্তুত রয়েছে।
নাশকতাকারীদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে পেট্রোল বোমা মেরে সাতজনকে পুড়িয়ে হত্যার পর ১৪ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক নাসিম এ ঘোষণা দেন। এছাড়া কুমিল্লায় সাতজন পুড়িয়ে হত্যার ঘটনায় 'আইনি প্রতিশোধ' নেওয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামান্যতম ছাড় দিতে নারাজ। যে কোনো মূল্যে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে চায়। জানুয়ারির পর চলমান নাশকতায় সারাদেশে ৫৪ জন নিহত হন। তাদের মধ্যে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন ৩৫ জন। ককটেল ও পেট্রোল বোমাবাজদের প্রতিরোধে শিগগির বিশেষ অভিযান আরও কয়েকটি জেলায় জোরদার করা হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত এক মাসে দেশের ২৫টি জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনা বেশি হয়েছে। এসব জেলায় পেট্রোল বোমা ছুড়ে সাধারণ মানুষকে হত্যার পাশাপাশি রেলে একাধিক দফায় হামলা করা হয়। সহিংসতাপ্রবণ এলাকার মধ্যে নেত্রকোনা জেলায় গ্রেফতারের তালিকায় আছেন ১২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২২, গাজীপুরে ৫১, রাজশাহীতে ৮৮, বগুড়ায় ২২, জয়পুরহাটে ৩৫, সিরাজগঞ্জে ৪৬, যশোরে ৪০, বরিশালে ৩৩, সিলেটে ২৫, রংপুরে ১৭, দিনাজপুরে ৭, গাইবান্ধায় ১৮, চট্টগ্রামে ৫৬, চাঁদপুরে ১০, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০, কুমিল্লায় ২২, নোয়াখালীতে ৬৪, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ৩৬, ময়মনসিংহে ৪৫, নরসিংদীতে ৩, মৌলভীবাজারে ২৫, নাটোরে ২০ ও ঢাকায় ৩২ জন।
সম্প্রতি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের নামে ভাংচুর, অগ্নিসংযোগ করে রাস্তা বন্ধ করা, হাতবোমা, কেপিআইভুক্ত স্থাপনায় হামলার চেষ্টা করছে একটি চক্র। এমনকি নিজ দলের জনপ্রিয় নেতাকে হত্যা করে কৌশলে পরিস্থিতি ঘোলাটে করতে পারে। চোরাগোপ্তা হামলা চালিয়ে ট্রেনের ফিশপ্লেট উপড়ে ফেলা, পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে খুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হচ্ছে। তালিকাভুক্ত জেলায় নাশকতার ঝুঁকিপূর্ণ স্থানও চিহ্নিত করা হয়। এমন পরিস্থিতি মোকাবেলায় তালিকাভুক্তদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় র্যাব-পুলিশের অভিযান জোরদারের কথা বলা হয়। গ্রেফতার আতঙ্কে তাদের অনেকে গা-ঢাকা দিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
ঢাকা : মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, এমএ কাইয়ুম, কাজী আবুল বাশার, হাবিব-উন-নবী খান সোহেল, নবী সোলায়মান, আতিকুল ইসলাম মতিন, ইসহাক সরকার, সাইফুল আলম নিরব, আফাজ উদ্দিন, আহসান উল্লাহ হাসান, নবীউল্লাহ নবী, তানভীর আহমেদ রবি, এম কফিল উদ্দিন আহমদ, এম কুদরাত এলাহী লিটন, আফাজ উদ্দিন, সালাম সরকার, সাহাবুদ্দিন সাগর, আনোয়ার হোসেন সরকার, আলমগীর, আমিনুল ইসলাম, মোশারফ হোসেন, মাহমুদুর রহমান, দেলোয়ার হোসেন ভূঁইয়া, তানভীর আহমেদ রবি, সিরাজুল ইসলাম প্রমুখ।
নোয়াখালী : মো. শাহজাহান, হারুনুর রশিদ আজাদ, আবু নাসের, মাহবুব আলমগীর আলো, আবদুল করিম মুক্তা, নুরুল আমিন খান, মাওলানা সাইয়েদ আহমেদ, রুহুল আমিন, খায়রুল আলম বুলবুল, মহিউদ্দিন, রেজওয়ানুল হক, মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নেয়ামত উল্লাহ সাকের, গিয়াস কামাল, জাহাঙ্গীর হোসেন কালা, আনোয়ার হোসেন, কলিমউল্যা, পলাশ ওরফে ভিপি পলাশ, এনায়েত উল্লাহ, জামাল উদ্দিন, আক্কাছ আলী, দিদারুল আলম, হানিফ, বেলাল আহমদ, ইয়াকুব নবী, পেয়ার আহম্মদ, সাইফুল্লাহ, আবদুল হাই সেলিম, নুরুল আলম শিকদার, আরাফাত হোসেন, নুরুল আলম শিকদার, মোশাররফ হোসেন, মহিউদ্দিন রাজু, রাসেল সুমন, মাওলানা বোরহান উদ্দিন, মোবাশ্বর হোসেন, আনোয়ারুল আজিম, ইয়াছিন করিম প্রমুখ।গাইবান্ধা :আনিছুজ্জামান বাবু, গাইযুল আযম ডলার, মিজানুর রহমান, আবদুর রহিম, হাবীব সোহেল, আবদুল হামিদ, শাহ আলম সরকার, আবু বকর ওরফে মাইক বক্কর, আবুল কালাম, রফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, ইউনুস আলী, আবদুল মান্নান, ফারুক কবীর আহম্মেদ, আবুল হোসেন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : অধ্যাপক শাহজাহান মিয়া, আশরাফুল হক, আলী আহাম্মদ বাবু, শহিদুল হক, তাজেরুল ইসলাম, মো. দোলন, মো. আমিন, মাওলানা কেরামত আলী, জাফর আলী, রবিউল ইসলাম, একরামুল হক, মাসুদ রানা, শারওয়ার হোসেন, এনায়েতুল্লাহ, মো. আশিক, আবু সায়েদ, বিপ্লব হোসেন, শাহ নেওয়াজ, ইউসুফ আলী, তসিকুল ইসলাম, দুলাল হোসেন, সামিরুল ইসলাম, আবুজার গিফারি, লতিফুর রহমান, মাওলানা সোহরাব, রবিউল ইসলাম, সাইদুর রহমান, গোলাম মোস্তফা, তোহরুল ইসলাম, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. আবদুল্লাহ, মোজাম্মেল হক, আলাউদ্দিন, সেলিম রেজা প্রমুখ।
নেত্রকোনা : আশ্রাফ উদ্দিন খান, ডা. আনোয়ার হোসেন, মনিরুজ্জামান দুদু, সুজন চৌধুরী, নজরুল ইসলাম, মোবারক হোসেন, মাওলানা এনামুল হক, আবদুল হামিদ মাস্টার, হামিদ উল্লাহ, শেখ ফারুক আহাম্মেদ, রফিকুল ইসলাম হেলালী, মোজাম্মেল হক, বাবলু আলম তালুকদার, নজরুল ইসলাম প্রমুখ।গাজীপুর :অধ্যাপক এমএ মান্নান, হান্নান মিয়া হান্নু, নাজিম উদ্দিন আহমেদ, সুরুজ আহমেদ, খাইরুল হাসান, হোছেন আলী, আজহারুল ইসলাম, ফজলুল হক, সাইফুল হক মোল্লা, আবুল হোসেন, হাসনাইন আহমেদ, মহিউদ্দিন, মাসুদ রানা, কফিল উদ্দিন প্রমুখ।
ময়মনসিংহ : রোকনুজ্জামান রোকন, সুজায়েত উল্লাহ, মোজাম্মেল হক আকন্দ, সিরাজুল ইসলাম, মফিজুল ইসলাম, আবদুল মালেক, আশিকুল ইসলাম, ফজলুল হক শামীম, আবদুর রাজ্জাক, আজিজুল হক পিকলু, জসিম উদ্দিন, মোর্শেদ আলম প্রমুখ।
রাজশাহী : মিজানুর রহমান মিনু, শফিকুল ইসলাম মিলন, নাদিম মোস্তফা, শাহ মইনুল ইসলাম চৌধুরী, রবিউল ইসলাম, ওয়ালিউর রহমান রানা, আবদুল মতিন, বেলাল হোসেন, নুরুজ্জামান লিটন, গিয়াস উদ্দিন, মোনাজাত আলী, রবিউল ইসলাম রবিন, মিজানুর রহমান, ইউসুফ মির্জা, জিয়াউর রহমান, আবদুল আলিম বাবু, আবদুল হাকিম, সাদ্দাম হোসেন, দুলাল হোসেন, মো. ইসহাক, মাহবুবুর রহমান বিপ্লব, রবিউল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, গোলাম মুর্তজা প্রমুখ।
বগুড়া : সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, আলী আজগর তালুকদার, আবদুল গনি মণ্ডল, শাহে আলম, আবু নছর মো. আলমগীর হুসাইন, সিপার আল বখতিয়ার, শাহাবুদ্দিন, মাওলানা আলমগীর হোসেন, মিজানুর রহমান, রেজাউল করিম, আলাউদ্দিন সোহেল, মাজেদুর রহমান জুয়েল প্রমুখ।
যশোর : সৈয়দ সাবেরুল হক সাবু, রফিকুল ইসলাম তোতন, মো. নুরুন্নবী, কাজী আজম, রবিউল ইসলাম, শহীদ ইকবাল, মিজানুর রহমান, অধ্যাপক ফজলুল হক, গোলাম রসুল, এহসানুল হক মুন্না, মহিউল ইসলাম, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, নাসির হায়দার, আবদুল গফফার, আমিন উদ্দিন, এমএম আয়াতুল্লাহ, মুহাদ্দিস আবু সাইদ, আনোয়ার হোসেন, বাকিউজ্জামান, মাওলানা ওসমান গণি, মোক্তার আলী, রফিকুল ইসলাম প্রমুখ।
বরিশাল : অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, এবায়দুল হক চাঁন, মেজবাহ উদ্দিন ফরহাদ, মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল কাশেম শাহজাহান, এম সাইফুর রহমান, দেওয়ান শহিদুল্লাহ, এস শরফুদ্দিন সান্টু, মশিউর রহমান, আবদুল আলিম, রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, ফজলুল বারী, মাওলানা রুহুল আমিন, আজিজুর রহমান, টিটু হাওলাদার, আবুল হোসেন লান্টু, আবুল হোসেন প্যাদা, সিরাজ ভূঁইয়া প্রমুখ।
সিলেট : এমএ হক, আবদুল গাফফার, আবদুল কাইয়ুম জালালী, দিলদার হোসেন সেলিম, শাহরিয়ার হোসেন, আরিফুল হক চৌধুরী, নাসিম হোসাইন, রেজাউল হাসান কয়েস লোদী, আলী আহমদ, শামসুজ্জামান জামান, হাবিবুর রহমান, সায়েফ আহমদ, হাফেজ আনোয়ার হোসাইন আমীর, ফখরুল ইসলাম, মাওলানা সোহেল আহমদ, ফরিদ আল মামুন, মাশুক আহমেদ, আনোয়ারুল ওয়াদুদ টিপু, আজিম উদ্দিন, হোসাইন আহমদ, এহসানুল করিম, ইউসুফ বিন সানী, মাহবুব কাদীর, রেজাউল করিম, বদরুল ইসলাম, সায়মন আহমদ, সাদিকুর প্রমুখ।
মৌলভীবাজার : মোয়াজ্জেম হোসেন, ফয়জুল করিম, আয়াছ আহাম্মদ, ওয়ালি সিদ্দিকী, ফখরুল ইসলাম, মজিবুর রহমান, মতিন, আতাউর রহমান, ইয়াকুব আলী, ইদ্রিস আলী, হাজী মজিবুর রহমান, জামি আহমেদ, হাকিম বক্স, কামাল আহমেদ, শওকতুল ইসলাম, মঈনউদ্দিন, আবদুল মান্নান, শাহেদ আলী, ইয়ামীর আলী, হারুনুর রশিদ তালুকদার, আবদুল বারী, আবদুল রহমান, ফয়সাল আহমদ, খিজির আহমদ প্রমুখ।
দিনাজপুর : লুৎফুর রহমান মিন্টু, মুকুর চৌধুরী, রকিব উদ্দিন, মাহবুবুর রহমান, মতিউর রহমান, জাহাঙ্গীর আলম ও মোস্তফা কামল।চট্টগ্রাম :লায়ন আসলাম চৌধুরী, কাজী আবদুল্লাহ আল হাসান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মো. নুরুল আমিন, মো. সালাউদ্দিন, নুরুল কবির, তোফাজ্জল হোসেন, মাহবুব, এনামুল হক, জাফরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, ফরিদ উদ্দিন, আইয়ুব কুতুবী, আবদুল মজিদ, আবুল হাশেম, আসাদ উল্লাহ, আলমগীর হোসেন, মাহমুদুর রহমান, খোকন, ডা. শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন দীপ্তি, বেলায়েত হোসেন বুলু, আবুল হাশেম বক্কর, কাজী বেলাল উদ্দিন, মনোয়ারা বেগম।
ব্রাহ্মণবাড়িয়া : হাফিজুর রহমান, খালেদ হোসেন মাহবুব, সিরাজুল ইসলাম সিরাজ, শামীম মো. আরিফ, ইয়াছিন মাহমুদ, ইলিয়াস, ইয়াকুব আলী, মো. সোয়েব, মেহেদী হাসান, আবদুল হান্নান, নাসির উদ্দিন, আবদুর রহমান, শফিকুল ইসলাম, আবু সাইদ, হযরত আলী, শাহ পরান, হারুন মুন্সি, আক্কেল আলী, ভিপি মান্নান, একেএম মুসা, মো. আলী, আল- আমিন, আতাউর রহমান, পলাশ, সিরাজুল ইসলাম, আবদুল হক।
কুমিল্লা : মনিরুল হক সাক্কু, হাজী আমিনুর রশিদ, মোস্তাক মিয়া, কাজী দ্বীন মোহাম্মদ, আমিনুল ইসলাম, সানা উল্লাহ মজুমদার, আমিরুজ্জামান, আশিকুর রহমান, নিজাম উদ্দিন কাউছার, ইউসুফ মোল্লা টিপু, সাজ্জাদুল কবির সাজ্জাদ, শরিফ হোসেন, নূরুল্লাহ রায়হান, জিএম তাহের, সামসুল হক, কামরুজ্জামান সোহেল, মনির হোসেন, জহিরুল ইসলাম, আমজাদ হোসেন, আবদুল করিম, আবদুল আউয়াল, আবুল বাশার।
ফেনী : অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান, ফজলুর রহমান বকুল, গাজী হাবিবুল্লাহ বাহার, আনোয়ার হোসেন, আবদুর রহিম, আকবর হোসেন, কাজী সাইফুর রহমান, খুরশিদ আলম, জামাল উদ্দিন সেন্টু, আলমগীর বিএ, মাইনুল ইসলাম আজাদ, আবু তালেব, শাহজাহান মজুমদার প্রমুখ।
লক্ষ্মীপুর : আবুল খায়ের ভূঁইয়া, সাহাব উদ্দিন সাবু, আবদুর রহিম, মাইনুদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান বাহার, গিয়াস উদ্দিন, বেলায়েত হোসেন, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, শিবলী নোমান, শাহ মোহাম্মদ সিবি্বর, হাফেজ আহম্মদ, মাহে আলম, নাজমুল ইসলাম মিঠু, আবুল হাসান মো. নাজমুল হুদা, শফিকুল আলম, শাহজাহান পাটোয়ারী, নিজাম উদ্দিন, মঞ্জুরুল আলম প্রমুখ।
ময়মনসিংহ : একেএম মোশাররফ হোসেন, আবু ওহাব আকন্দ, শামীম আজাদ, রোকনুজ্জামান রোকন, আবদুল করিম, আনোয়ার হোসেন সুজন, জয়নাল আবেদীন, জাকারিয়া হারুন, মোজাম্মেল হক, সিদ্দিকুর রহমান, সিরাজুল ইসলাম, শহীদ সরোয়ার, শামসুল আলম, মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, আবদুল মালেক, আফজাল এইচ খান, মোয়াজ্জেম হোসেন, আশিকুল হক, মাওলানা ফজলুল হক শামীম, আবদুর রাজ্জাক, মোর্শেদ আলম, আজিজুল হক প্রমুখ।
জয়পুরহাট : গোলজার হোসেন, মুশফিকুর রহমান, মাসুদ রানা, মামুনুর রশিদ, আবু সায়েম মণ্ডল, মানিক, তহুরুল ইসলাম, সেকেন্দার চৌধুরী, মো. মওদুদ, নুরুজ্জামান সরকার, শাহজাহান আলী, আনিছুর রহমান, সউদ তালুকদার, তসলিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আবদুল গফুর, আশরাফ আলী, শামীম হোসেন, জাকির হোসেন প্রমুখ।
নাটোর : রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমিনুল হক, সাইফুল ইসলাম, মাওলানা আলী আকবর, আবদুল বারি, রফিকুল ইসলাম, জহির উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম, মমতাজ উদ্দিন, সাইদুর রহমান প্রমুখ।
সিরাজগঞ্জ : মজিবুর রহমান, সাইদুর রহমান, আজিজুর রহমান, আলামিন, শামীম খান, জাহিদুল ইসলাম, মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম, আবু জাফর, বাবুল মিয়া, কামরুজ্জামান, জিয়াউর রহমান, ভিডি আয়নুল হক, মতিয়ার রহমান, মো. পাপন, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, আলাউদ্দিন আল আজাদ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।চাঁদপুর :শেখ ফরিদ আহমেদ মানিক, অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, আক্তার হোসেন মাঝি, শাহজালাল মিশন, বিল্লাল হোসেন মিয়াজি, কাজী ইব্রাহিম জুয়েল, বিল্লাল হোসেন মৃধা, জাকির হোসেন ভিপি, মাওলানা ইউনুস মিয়া ও খোরশেদ আলম ভুট্টু।
নরসিংদী : খায়রুল কবির খোকন, মঞ্জুর এলাহী ও তোফাজ্জল হোসেন মাস্টার। সূত্র: সমকাল
জেআই





