৭১'র মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রেখেছে ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ জবানবন্দি গ্রহণ করা হয়।
আদালতে জবানবন্দি দেন প্রসিকিউশনের ১৬তম সাক্ষী এমওয়াইএম মোয়াজ্জেম আলী ও ১৭তম সাক্ষী তপন কুমার অধিকারী।
জাবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুস সুবহান তরফদার।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে মগবাজারস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
[b]ঢাকা, কেএ ১ জুন (টাইমনিউজবিডি.কম)//
[/b]
অপরাধ
আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত
৭১'র মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রেখেছে ট্রাইব্যুনাল।