রাজধানীর মিরপুর এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে মিরপুরের পশ্চিম কাজীপাড়ার ৭৬০ নম্বর বাড়ি থেকে সাইম দেওয়ান (১৫) নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
সাইম পশ্চিম কাজীপাড়ার চা বিক্রেতা বাবু দেওয়ানের ছেলে।
মিরপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে সাইম দেওয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে সাইম আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এএস





