রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হেলমেট পরা অবস্থায় আটক ব্যক্তিকে ওই বাড়ি থেকে নিয়ে আসে র্যাবের আভিযানিক টিম।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে ‘জঙ্গি আস্তানার’ বিষয়ে। সকাল সাড়ে ৭টার দিকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ভবনে আর কেউ আছে কি না, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে। র্যাবের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
এমবি





