বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্যা আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জল এ আদেশ দেন।
সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন আমান উল্যা আমান। কেরানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা ৪ মামলায় এ আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় আমানের পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট মেজবাহ উদ্দিন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
বিএনপি নেতা আমানের জামিন নামঞ্জুর
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্যা আমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জল এ আদেশ দেন। সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন আমান উল্যা আমান।





