পরিবেশ দূষণের অভিযোগে সাভারের বাংলাদেশ ড্রেসেস লিঃ (ইউনিট-২) কে ৮০ লাখ টাকা ও বাংলাদেশ ডাইং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিঃ কে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর মঙ্গলবার ওই দুই কারখানার কর্মকর্তাদের ঢাকায় তলব করে শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এই জরিমানা করেন।
বুধবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায় ,কারখানা দুটি প্রায় পাঁচ বৎসর যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতীত কারখানার সৃষ্ট তরল বর্জ্য পরিশোধন ছাড়াই ড্রেনের মাধ্যমে পার্শ্ববর্তী “তুরাগ নদীতে” ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধন করে আসছে।
শুনানিতে অংশগ্রহণকারী ওই দুই প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
পরিবেশ দূষণের অভিযোগে কোটি টাকা জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে সাভারের বাংলাদেশ ড্রেসেস লিঃ (ইউনিট-২) কে ৮০ লাখ টাকা ও বাংলাদেশ ডাইং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিঃ কে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর





