নাশকতার মামলায় বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানায় দায়ের করা ৯টি মামলায় জামিন চান বিএনপির এই নেতা।
পরে শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে এ্যানির বিরুদ্ধে ৯টি মামলা করা হয়।
এমকে





