২১ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। আটককৃতের নাম আতাউর (২৭)।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজীদ জানান, সকালে আতাউর ধূমকেতু ট্রেন যোগে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন। এ সময় জিআরপি পুলিশ আতাউরের বেগ তল্লাশি করে ২১ বোতল ফেনসিডিল পান।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





