গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১৭ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
অপরাধ প্রমাণ না হওয়ায় মামলার ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুল রহমান সরকার সোমবার দুপুরে এ রাষ ঘোষণা করেন।
এসএইচ





