জামায়াতে ইসলামীল প্রয়াত আমীর অধ্যাপক গোলাম আযমের স্ত্রী আফিফা আযমসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি মর্যাদা কেন দেয়া হলো জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমম্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ বুধবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

স্বরাষ্ট্রসচিব, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান, বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে এ ব্যপারে দ্রুত জবাব দিতে বলা হয়েছে।

জেআই