বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে ২ মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীতে নাশকতামূলক কাজের অভিযোগে দায়ের করা কলাবাগান থানার ২ মামলায় তাকে এ জামিন দেয়া হয়।
জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন-অ্যাডভোকেট তাজুল ইসলাম। অপর দিকে রাষ্ট্রপক্ষের ছিলেন-মো. দিলুরুজ্জামান খন্দকার।
[b]ঢাকা, কেএ, ৪ এপ্রিল (টাইম নিউজ বিডি) // কেএইচ[/b]
অপরাধ
সাবেক শিবির সভাপতি দেলোয়ারের জামিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে ২ মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট





