রাজধানীর কাওরানবাজার এলাকায় অস্ত্রসহ ইদ্রিস আলী(৬০) নামে এক মুক্তিযোদ্ধাকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী বাসভবন থেকে সচিবালয় যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাসভবন থেকে সচিবালয় যাওয়ার সময় তেজগাঁও অঞ্চলের বিভিন্ন রাস্তায় ভিআইপি প্রটেকশন চলছিল। কারওয়ান বাজার এলাকার আম্বরশাহ মসজিদের সামনে ইদ্রিস আলী নামে ওই ব্যক্তির চলাচলে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়অস্ত্র উদ্ধার করা হয়।

ইদ্রিস আলী পুলিশের কাছে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন। এমনকি অস্ত্র তার লাইসেন্স আছে বলে দাবি করেছে। বিষয়টি যাচাইবাছাই করা হচ্ছে।

পুলিশের উর্ধ্বোতন কর্তৃপক্ষ আসবেন। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইদ্রিস আলীর বাড়ি রাজধানীর মগবাজারের দিলু রোডে।

জেইউ/এসএইচ