ঢাকায় ব্রাজিল দূতাবাসে চুরির ঘটনা ঘটেছে। দূতাবাসের পেছনের দিকে একটি কক্ষের কাঁচ ভেঙে একটি টেলিভিশন ও ৬০০ টাকা চুরি হয়েছে।
শনিবার রাতে গুলশান-১ এর ১৩২ নম্বর রোডে দূতাবাসে এ চুরির ঘটনা ঘটে। ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দূতাবাসের একজন কর্মকর্তা পুলিশকে চুরির বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দেখছে।
এদিকে গুলশান থানা সূত্রে জানা গেছে, এ খবর জানার পর পুলিশ দূতাবাসে গেছে। থানায় এ ব্যাপারে কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।
এম আর





