প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা-পরিকল্পনার ষড়যন্ত্রের মামলায় দৈনিক ‘আমার দেশ’পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশের পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে পুলিশ মাহমুদুর রহমানকে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে প্রতিবেদন দাখিল করে। এতে মাহমুদুর রহমানের জামিন না দিতে আদালতের কাছে আবেদন করে পুলিশ। মাহমুদুর রহমানের পক্ষ থেকে আজ জামিন চেয়ে আবেদন করা হয়নি।

৪ মে এ মামলায় মাহমুদুর রহমানকে পুনরায় পাঁচ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত। একই মামলায় গ্রেপ্তার হয়ে প্রবীণ সাংবাদিক শফিক রেহমান কারাগারে আছেন।

এমআইএস