নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ এই বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, নূর হোসেন একজন সাধারণ ট্রাকের হেলপার থেকে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। দুদক ওই বিষয়টি খতিয়ে দেখবে। নূর হোসেনের অবৈধ সম্পদের বিষয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদগুলো বিবেচনায় নেয়া হবে। অনুসন্ধানের পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, কবি ও অ্যাডভোকেট চন্দন সরকার সহ আলোচিত সাত অপহরণ এবং হত্যাকাণ্ডের প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন।
এদিকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আশির দশক থেকে স্থানীয় রাজনৈতিক নেতাদের আশীর্বাদে বিপুল পরিমান সম্পদের মালিক হয়েছেন।
বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে সড়ক ও যোগাযোগ খাতে মাদক পরিবহন, ব্যবসা, ট্রাকের তেল চুরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি নদী দখল,সিদ্ধিরগঞ্জ-ফতুল্লায় অবৈধ বালুর ব্যবসা। এছাড়াও তিনি চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে দীর্ঘদিন যাবৎ যাত্রার নামে অশ্লীল নৃত্য এবং জুয়ার আসর থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
[b]ঢাকা, একে, ৫মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
নূর হোসেনের অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ এই বিষয়টি সাংবাদিকদের জানান।





