সদ্য অব্যাহতি পাওয়া আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (০৩ আগস্ট) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।”
সকালে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরী।
কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমবি





