এক যৌথ শোকবার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির রানা শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি পাবনায় তার দাফন সম্পন্ন হবে।

এনএইচ