সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) সৈয়দ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সৈয়দ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলীকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়ায় এ পদটি শুন্য হয়।
মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে কুমিল্লআর বিশেষ জজ (জেলা জজ) মোঃ যাবিদ হোসেনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
জেএ





