বাংলাদেশ রেলওয়ের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ইউসুফ আলী মৃধাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন দায়ে ৩ বছর কারাদন্ড ও সম্পদের তথ্য গোপন করার অপরাধে ২ বছরের কারাদন্ড দেয়া হয়।
বুধবার ঢাকার ৯নং বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে দন্ডাদেশের সাথে ১৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার আগে ইউসুফ আলী মৃধাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
উল্লেখ্য, ইউসুফ আলী মৃধা দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৭ লখ ৩৪ হাজার ৯১০ টাকা তথ্য গোপন করেন। এবং ৪০ লখ ৯ হাজার ৯১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
এ ঘটনায় ২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপ-সহকারী পরিচালক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৬ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন।





