ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার চার্জশিটভুক্ত আসামি আবু ইউসুফ ভূঞা ওরফে টপ শামীমকে গ্রেফতার করেছেন র‌্যাব-৭ এর সদস্যরা।

শনিবার রাত ৯টার দিকে ফেনী শহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে ফেনী শহরের একাডেমি এলাকায় নৃশংসভাবে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।

কেএ