গাইবান্ধায় নির্যাতনের শিকার চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ রিট আবেদন দায়ের করেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির আজ শুনানি হতে পারে।

হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।


এমএনজে