আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়া আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে জজ মিয়ার মা জোবেদা খাতুন ও বোন খোরশেদা আক্তারসহ ১০৩ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এই মামলায় ৪৯১ জন সাক্ষী রয়েছেন।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও আবদুল জলিল পৃথক তিনটি মামলা দায়ের করেন।
জেআই,





