ঢাকার সিএমএম আদালতে নতুন লিফট স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা আইনজীবী সমিতি।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সিএমএম আদালতের সামনে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এক ঘন্টব্যাপি এ অবস্থান কর্মসূচি এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।
অবস্থান কর্মসূচিতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মহসিন মিয়া, সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন জসিমসহ প্রায় শতাধিক আইনজীবী অংশ নিয়েছেন।
এসময় মহসিন মিয়া বলেন, ‘নতুন ভবনে লিফট স্থাপনের জন্য এক কোটি টাকা মঞ্জুরি ছাড়পত্র দেয়া হয়েছে। অতি দ্রুত যাতে এ লিফট স্থাপন করা হয় সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আমাদের এ কর্মসূচি।’
সভাপতির বক্তব্য শেষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের তরুণ নেতারা বক্তব্য দিচ্ছিলেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





