মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ চারজনের বিরুদ্ধে ৩৩০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শেষে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর বিচারপতি মো. আনোয়ার উল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে রায় পড়া শুরু হয়। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

ওই মামলার অপর চার আসামি হলেন শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন। আসামিদের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ছাড়া বাকিরা পলাতক।

গত ১১ এপ্রিল উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। সে অনুযায়ী রায়ের জন্য আজ দিন নির্ধারণ করা হয়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

এসএম