আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর দায়িত্ব থেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত অতিরিক্ত এটর্নি জেনারেল মুহাম্মদ খলিলুর রহমান (এম কে রহমান)।
মঙ্গলবার বিকালে আইন মন্ত্রণালয়ে গিয়ে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
এম কে রহমান জানান,অতিরিক্ত এটর্নি জেনারেল পদের বাইরে ট্রাইব্যুনাল ছিল অতিরিক্ত দায়িত্ব। মূল দায়িত্ব না থাকায় এই দায়িত্ব থেকে ও  আমি পদত্যাগ করেছি। কোনো চাপে নয়, আমি সেচ্ছায় ট্রাইব্যুনালের দায়িত্ব ছেড়েছি।
উল্লেখ্য, সোমবার আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ আমিনুল ইসলামের স্বাক্ষরে আদেশ জারি করে এম কে রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে।
[b]ঢাকা,কেএ, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]