একাত্তরের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ও আটক নেত্রকোনার সাবেক দুই মুসলিম লীগ নেতা আতাউর রহমান ননী ও ওবায়দুল হক আবু তাহেরের মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে আগামী ২৮ অক্টোবর তদন্তের অগ্রগতি জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওবায়দুল হকের পক্ষে করা জামিতন আবেদন খারিজ করেছন আদালত।

রোববার ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্তিক অপরাধ ট্রাইব্যুানাল এই আদেশ দেন।

এর আগে অভিযুক্তদের তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের সময় চেয়ে আবেদন করেন। আবেদনটির শুনানি শেষে আদালত অগ্রগতি প্রতিবেদনের নতুন তারিখ নির্ধারণ করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম উপস্থিত ছিলেন।

অপর দিকে একই ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরে কিশোরগঞ্জের পালাতক রাজাকার হাসান আলীল অনুপস্থিতে মামলার কায্যক্রম চলবে কিনা এবং তার পক্ষে কোন আইনজীবী না থাকায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করেছেন।

অন্য একটি আদেশে ট্রাইব্যুনাল-১ বলেন, বাগের হাটের সিরাজ মাস্টারের বিরুদ্ধে জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করেছেন আদালত।

ঢাকা, একে, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর