রাজধানীর তেজগাঁও ফার্মগেট পুলিশ বক্সের পাশে পিকআপ-এর ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম মোহাম্মদ খোরশেদ (৫০)বলে জানা যায়।
শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
খোরশেদ তেজগাঁও খেলাঘর মাঠ এলাকায় বসবাস করতেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রোজিবুল ইসলাম জানান, সকালে সড়ক পরিষ্কার করার সময় পেছন থেকে আসা একটি পিকআপ খোরশেদকে ধাক্কা দেয়। সংবাদ পেয়ে সকাল ১০টায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়েছে।
খোরশেদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ