রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে তিনজন খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে রমনা থানায় মামলাটি করেন নিহত বৃষ্টি আক্তার রানুর ভাই শামিম।
রমনা থানার ওসি মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মামলায় কালা বাবু, ফয়সাল আহমেদ রনি, শাহাদাত, সোহেল, আরিফ, মারুফ, রাজু, তপু ও জনিসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে খুন হন বৃষ্টি আক্তার ওরফে রানু, মুন্না ও বিল্লাল হোসেন।
এছাড়া গুরুতর আহত হন নিহত রানুর ভাই হৃদয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





