বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মুক্তি পেয়েছেন।
শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুরস্থ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জেলার জান্নাতুল ফরহাদ জানিয়েছেন।
রাজধানী ঢাকার রামপুরা থানার মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি বুধবার আদালত থেকে জামিন পান। জামিনের কাগজপত্র বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়।
গত ২০ এপ্রিল তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
অপরাধ
মুক্তি পেলেন গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুরস্থ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জেলার জান্নাতুল ফরহাদ জানিয়েছেন।রাজধানী ঢাকার রামপুরা থানার





