বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামকে (২৮) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে তাকে চাঁদাবাজি মামলায় বগুড়া কারাগারে পাঠানো হয়।

আমিনুল ইসলাম ওই ইউনিয়নের মধুপুর গ্রামের রহমুতুল্লাহ সরকারের ছেলে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, আমিনুলের বিরুদ্ধে পাঁচটি চাঁদাবাজির মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শনিবার মধ্যরাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ