রাজধানীর বাড্ডায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাঁতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, ভোর সারে ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই) বাচ্চু মিয়া বাড্ডা থানা পুলিশের বরাত দিয়ে জানান, ভোর সাড়ে ৪টার দিকে সাঁতাকুল এলাকায় ডিবি পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এএস