নড়াইলের কালিয়ায় পাভেল শেখ(৩৩) নামে এক মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে কালিয়ার ইউএনওর কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমান আদালতে এ কারদন্ডের আদেশ দেন। পাভেল শেখ কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের মৃত মুজিবর রহমান শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পাভেল তার সঙ্গীদের নিয়ে উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা বাজারের পাশে ইয়াবা সেবন করছিল।
নড়াগাতি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে য়ায়।
পাভেলকে কালিয়ার ইউএনও মোঃ নাজমুল হুদার কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। পরে পলিশ তাকে নড়াইল জেলা কারাগারে প্রেরণ করে।
হুমায়ুন/এমআর





