নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)'র সমন্বয়কসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার বিকালে র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে জেএমবির সমন্বয়কারী আবদুন নূরসহ আটক অন্যান্যদের বিষয় বিস্তারিত সংবাদ সম্মেলনে পরে জানানো হবে।

জেইউ/জেডআই