বগুড়ার বনানী মোড় যাত্রী ছাউনি থেকে সোমবার দিনগত রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক ডাকাতদের কাছ থেকে একটি কিরিচ, চাইনিজ কুড়াল, বড় ছোরা, চাকু, লোহার রড ও ডাকাতি কাজে ব্যবহৃত মোটা রশিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, হানিফ (৫০), রফিকুল ইসলাম (৩৫), তোজাম্মেল হক (৪৮), হারুন (২৮), সেলিম (৩০), নজরুল (২৭), সাদ্দাম (২৫), তাজুল (২৫), জলিল (৩০) ও ইলিয়াস (২০)।
বগুড়া জেলার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





